শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

কক্সবাজারে আওয়ামীলীগ নেতার জামিন, প্রতিবাদে আদালত ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এন.এ সাগর
কক্সবাজার প্রতিনিধি

 কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের জের ধরে দায়ের করা হত্যাসহ তিনটি মামলায় জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ শুনানী শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

এর প্রতিবাদে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বুধবার বেলা ১২ টার দিকে আদালত ঘেরাও কর্মসূচি পালন করে বিচারকের প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এসব কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়াও বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা বক্তব্য রাখেন।

যদিও মঙ্গলবার মাসেদুল হক রাশেদের পক্ষে আদালতে জামিন শুনানীতে বিএনপি ও জামায়াতের অসংখ্য আইনজীবী অংশ নিয়ে ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আসামি পক্ষের প্রধান আইনজীবী ছিলেন। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম সিদ্দিকীর জিম্মায় আওয়ামী লীগ নেতা রাশেদের জামিন মঞ্জুর করেন আদালত। মামলাটির জামিন শুনানিতে অ্যাডভোকেট আবুল কালাম সিদ্দিকী ছাড়াও জামায়াত নেতা অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, আবদুল মান্নানও ছিলেন।

আবুল কালাম সিদ্দিকী বিএনপি জামায়ত সমর্থিত প্যানেলে আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।

 

জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদকে গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫। পরে তাকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ৪ আগস্ট সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল চলাকালে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় ১৭ আগস্ট কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করেন। সেই মামলায়ও অজ্ঞাত আসামি হিসেবে মাসেদুল হক রাশেদকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

তাঁর জামিনের বিষয়টি জানা জানি হওয়ার পর বুধবার দুপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল সহকারে আদালত প্রাঙ্গনে যান। এসময় আদালত প্রাঙ্গনে বিচারকের প্রত্যাহারের দাবি জানান। এসময় বক্তব্য প্রদানকারি শিক্ষার্থী ও আইনজীবীরা বলেন, ফ্যাসিবাদের পক্ষে গিয়ে বিচারকরা ছাত্র আন্দোলনে হামলাকারিদের দ্রুত সময়ের মধ্যে জামিন প্রদান করছেন। এতে তাদের দ্রুত পুনঃবাসন সুযোগ হবে। তাই বিচারকের প্রত্যাহারের দাবি জানান তিনি।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম সিদ্দিকী জানিয়েছেন, রাশেদকে যে ৩ টি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয় ওই মামলার এজাহারভূক্ত আসামি নন তিনি। একই সঙ্গে কারা কর্তৃপক্ষ আদালতে রাশেদ গুরুতর অসুস্থ বলে লিখিতভাবে জানিয়েছে। সব বিবেচনায় আদালত এই মামলায় রাশেদেকে তাঁর (আবুল কালাম সিদ্দিকী) জিম্মিয় জামিন প্রদান করেন। এটা ন্যায় বিচারের অংশ।

তিনি বলেন, আওয়ামীলীগের আমলে আমি নিজেও মামলার আসামি হয়েছে কারাভোগ করেছি। অ্যাডভোকেট মান্নানসহ আর অনেক আইনজীবী নিজেও কারাভোগ করেছেন। ওই সময় আমাদের জামিনের ক্ষেত্রে বিচার ব্যবস্থায় নগ্নহস্তক্ষেপ করা হয়েছিল। এখন আবারও তার করা যাবে না। বিচারিক ব্যবস্থাকে আইনের গতিতে চলতে দিতে হবে। বুধবার কর্মসূচির কারণে আদালতের কার্যক্রম বিলম্বে শুরু হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ