শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক উল্টে চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এন.এ সাগর
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় টমটম (ব্যাটারিচালিত ইজিবাইক) উল্টে নিচে চাপা পড়ে চালক মো. আশরাফুল ইসলাম (১৮) নিহত হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের কোরালখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড কদ্দাছড়া এলাকার মাহমুদুল করিমের ছেলে।

২নম্বর ওয়ার্ডের মেম্বার বাহাদুর আলম বলেন, দুপুরে বাড়ি ফেরার পথে সড়কের কোরালখালী এলাকায় একটি টার্নিং পয়েন্ট টমটম গাড়িটি উল্টে যায়। এসময় চালক আশরাফ টমটমের নিচে চাপা পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ