বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

বগুড়ায় যুবদল নেতা ফোরকান হত্যায় আ.লীগ নেতা গ্ৰেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় আমরুল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বিমানকে (৫৫)  গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ডেমাজানী এলাকায় এক অভিযানে তিনি গ্রেফতার হন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম।

সাইফুল ইসলাম বিমান উপজেলার ডেমাজানী গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। এর আগে তিনি দীর্ঘদিন  আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, সাইফুল ইসলাম বিমান শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি।

২০২১ সালের ২২ ফেব্রুয়ারি বগুড়ার শাজাহানপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফোরকান (৩৬) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করা হয়। পরের দিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফোরকান শাজাহানপুর উপজেলার ফুলতলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন।

নিহত ফোরকানের বিরুদ্ধে দুটি হত্যা, দুটি চাঁদাবাজিসহ পাঁচ মামলা ছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ