বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার ধামরাইয়ে পোশাক কারখানার শ্রমিকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ২০ জন। বুধবার রাতে কালামপুর-কাওয়ালীপাড়া শাখা সড়কের খাগুরতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তিন নারী ও এক পুরুষসহ চারজনের মৃত্যু হয়েছেন।

নিহতরা হলেন- জাহাঙ্গীর, জিয়াসমিন, খাদিজা ও নিপা। তারা সবাই ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে জানায় পুলিশ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। বলেন, ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইটবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা চারজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ