বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

হিলিতে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ফিড ও ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও স্যাম্পুল এবং ফিডের দোকানে মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর হিলি পৌর শহরের বাংলাহিলি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এ অর্থদণ্ড দেন।

জানা যায়, স্থানীয় মেসার্স কাওসার এন্টার প্রাইজ ফিডের দোকানে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ পাওয়ায় ১০ হাজার, মণ্ডল ফার্মাসিতে মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পুল ওষুধ বিক্রি করায় ৫ হাজার এবং শিউলি ফার্মেসিতে একই অভিযোগে জাহিদুল ইসলামকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ বিষয়ে মমতাজ বেগম ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, আপনারা বারবার একই ভুল করবেন আর আমি দিনাজপুর থেকে এসে আপনাদের সতর্ক করে যাব- এটা হতে পারে না।

তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরেই বাংলাহিলি বাজারে মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ বিক্রয়ের অভিযোগ রয়েছে। এমন অভিযোগে দুপুরে বাংলাহিলি বাজারে অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় তিন দোকানিকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ