বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

নওগাঁয় ২ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবক ও পুকুরপাড় থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নওগাঁর মান্দা পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর এলাকায় যুবকের ও নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ইসলাম বাবু (৩২) গোপালগঞ্জ জেলা সদর উপজেলার আড়পাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। অন্যদিকে নিহত বৃদ্ধ রতন চন্দ্র মদক (৬১) জেলার মান্দা উপজেলার কালিগ্রাম এলাকার বাসিন্দা।

নিহত যুবক শফিকুল ইসলাম বাবুর মা শেফালী বেগম বলেন, আমার ছেলে ঢাকার গাবতলী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। গত সোমবার শ্বশুরবাড়ি পাবনা যাওয়ার কথা বলেছিল। এরপর গত দুই দিন ধরে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার নওগাঁর মান্দা থানা পুলিশের মাধ্যমে ছেলের লাশ উদ্ধারের বিষয়টি জানতে পারি।

অপরদিকে মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকায় পুকুরপাড় থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, উদ্ধার হওয়া দুটি লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, নিহত যুবকের কাছে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ