বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় যুবক খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কনসার্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে আজিজুল হক কলেজ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা। কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়। এরই মধ্যে সেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির টিএএসআই লালন হোসেন জানান, সন্ধ্যায় আজিজুল হক কলেজে কনসার্ট চলছে। রাতে সেখানে মেহেদী নামের একজন ছুরিকাহত হন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বলেন, আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী নামে একজন নিহত হয়েছেন। তবে কি কারণে হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ