বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সদর উপজেলায় আওয়ামী সন্ত্রাসী মোহাম্মদ আলীর হামলায় চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আব্দুল মজিদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার রাত ২ টার দিকে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও আহত হয়েছিলেন তার দুই সহোদর কাবিল হোসেন (৩৮), শফিকুল ইসলাম (৪৫)। নিহত আব্দুল মজিদ ও আহতরা ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২ নভেম্বর রাত ১০টার দিকে তিন সহোদর আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল ইসলাম দোকান বন্ধ করে ইয়াদ আলীর মোড় মজিদের গোস্তের দোকানে বসেছিল। হঠাৎ আওয়ামী লীগ সন্ত্রাসী মোহাম্মদ আলী নেতৃত্বে ৪ থেকে ৫ জন মোটরসাইকেল যোগে এসে পিস্তল দিয়ে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার সময় ১টি পিস্তল ও ১টি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসলপাতালে ভর্তি করায়, সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া জিয়া মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার চিকিৎসক তার স্বজনদের জানান, আব্দুল মজিদকে সুস্থ করা আর সম্ভব নয়। আপনারা তাকে বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে আসার পর রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, এর আগে মামলা হয়েছে- দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। ভিকটিম মৃত্যুবরণ করায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ