বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

লাউড়গড় সীমান্তে চিনি-ফলের চালান জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তে বেপরোয়া হয়ে উঠেছে সোর্স পরিচয়ধারীরা। তারা নিজেদের সীমান্তের কিং মনে করে এবং চোরাকারবারিদের সংগঠিত করে প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে পাচার করছে নানা পণ্যসামগ্রী ও মাদকদ্রব্য। তবে বিজিবি অভিযান চালিয়ে ১৪ লাখ ৩১ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় চিনি ও ফলের চালান জব্দ করেছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় চোরাচালানের নিরাপদ রোড খ্যাত লাউড়গড় সীমান্তের ১২০৩ এর ৩ এস পিলার সংলগ্ন দেশের ১৫০ গজ অভ্যন্তরে যাদুকাটা নদীতে মালিকবিহীন অবস্থায় ভারত থেকে পাচারকৃত ১২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১০ হাজার ২৫০ কেজি চিনি ও ২ লাখ ১ হাজার টাকা মূল্যের ৫৭৫ কেজি ভারতীয় আনার ফল জব্দ করে বিজিবি।

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকা থেকে প্রতিনিয়ত অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে। এ বিষয়ে সীমান্তে কঠোরভাবে নজরদারি রাখছে বিজিবি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ