বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া শহরে নিখোঁজের একদিন পর মাহদী হাসান (৫) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে সদরের নিশিন্দারা ধমকপাড়া এলাকায় নিহতের পাশের বাড়ি থেকে লাশ পাওয়া যায়। এ ঘটনায় ওই বাড়ি থেকে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাড়িতে মুক্তিপণ দাবিসহ একটি চিরকুট পাওয়া যায়।

মাহদী হাসান ওই এলাকার শফিকুলের ছেলে। আটক ওই নারীর নাম তাহমিনা (৩১)। তবে তার বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহদী বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে খেলতে দেখে তার পরিবার। সকাল ১১টার দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে শুক্রবার সকালে শফিকুলের প্রতিবেশী তাহমিনার বাড়ি থেকে মাহদীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই বাড়িতে মুক্তিপন দাবিসহ একটি চিরকুট পাওয়া যায়। এতে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।

সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ ঘটনাস্থলে আছে। আমরা এক নারীকে আটক করেছি। তাকে থানায় নিয়ে এসেছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ