বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

আগুনে পুড়ে ছাই হলো কৃষক স্বপ্ন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বাউইপাড়া গ্রামের কৃষক সাইফুল ইসলামের গোয়ালঘরে আগুন লেগে ২টি গরু,২টি ছাগল ও প্রায় ৪০ টির হাঁস-মুরগি পুড়ে মারা গেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কৃষক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো গরু-ছাগল গোয়ালঘরে তোলে নিজ ঘরে ঘুমাতে যান তিনি। হঠাৎ রাত সাড়ে এগারোটার দিকে আগুন লাগার বিষয়টি আঁচ করতে পেরে ঘরের দরজা খুলতেই দেখেন আগুন ছড়িয়ে গেছে তাৎক্ষণিক আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে গোয়াল ঘরে থাকা  দুটি গরু ও দুইটি ছাগলের সঙ্গে প্রায় ৪০ টির মতো হাঁস-মুরগিসহ পুরো গোয়ালঘরটি পুড়ে গেছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, সমিতি থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে গরু কেনা হয়েছিল। কিন্তু কীভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেলো।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনর্চাজের দায়িত্বে থাকা মো. শফিকুল ইসলাম বলেন,ঘটনাটি আমাদের জানা ছিল না। তবে আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আমি খোঁজ নিচ্ছি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ