সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

বংশালে লেপ-তোষকের দোকানে আগুন, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বংশালের একটি ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন।

সোমবার (৭ এপ্রিল) পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৪টা ১০ মিনিটে পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের একটি ৫ তলা ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে আগুন লাগার খবর পায়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ১২ মিনিটে।
 
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটে চেষ্টায় ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে আরও জানানো হয়, আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে ভোর ৫টা ১২ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ও লালবাগ ২টি ইউনিট কাজ করেছে।তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১ একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া দগ্ধ ও আহত ১৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ