সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

গাজায় গণহত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নানশ্রীতে তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১১ এপ্রিল) আসরের নামাজের পর নানশ্রী বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয় মিছিলটি। 

বক্তারা বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যা শুধু একটি জাতিকে নয়, পুরো মুসলিম উম্মাহকে নিঃশেষ করার ষড়যন্ত্র। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ না হওয়ায় ইসরায়েল এমন বর্বরতা চালাচ্ছে। 

সভায় সভাপতিত্ব করেন মাওলানা ওয়ালীউল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন এস এম কাউছার রহমান। 

বক্তব্য দেন এডভোকেট জালাল মো. গাউস, মাওলানা মাছুম বিল্লাহ খান, মুকাররিম হুসাইন সজিবসহ আরও অনেকে। 
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ