শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

 ১০ হাজার ফিলিস্তিনি শিশুর দায়িত্ব নিতে চায় বাংলাদেশি প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনে ইহুদীদের বর্বরোচিত হামলায় অনেক শিশু পরিবার হারা হয়েছেন। অনেক শিশু আহত হয়ে চিকিৎসার জন্য কাতরাচ্ছেন। আবার অনেকেই মা-বাবাকে হারিয়ে অমানবিক জীবন যাপন করছেন। বাংলাদেশ সরকার ফিলিস্তিনে মা-বাবা হারা শিশুদের আমাদের কাছে নিয়ে এলে ফেনীর আল হুদা ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ হাজার শিশুর দায়িত্ব নেওয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আলাউদ্দিন নূরী। 

শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর ফেনী জেলা ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত ফিলিস্তিনে মুসলমানদের ওপর বর্বরোচিত ও নৃশংস গণহত্যা এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

শুক্রবার জুমার নামাজের পর শহরের ট্রাংক রোডে ফেনী জহিরিয়া মসজিদের ইমাম ও খতিব, ফেনী জেলা ইমাম পরিষদের আহ্বায়ক মুফতি ইলিয়াস বিন নাজেমের সভাপতিত্বে এবং পৌর ইমাম পরিষদের সদস্য সচিব মাওলানা আজিজ উল্লাহ আহমদীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফেনী জেলা ইমাম পরিষদের সদস্য সচিব মাওলানা আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মাওলানা মীর হোসাইন, দারুল উলুম মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ফায়রুজ, ইসলামী আন্দোলন ফেনী জেলা সেক্রেটারি একরামুল হক ভুঁইয়া, হেফাজতে ইসলাম ফেনী জেলা প্রচার সম্পাদক মাওলানা ওসমান গনি, আল হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আলাউদ্দিন নুরী, খেলাফত মজলিশ ফেনী জেলার সিনিয়র সহসভাপতি ও শর্শদী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হায়দার, ইসলামী ছাত্র মজলিশ ফেনী জেলা সহসভাপতি নাদের চৌধুরী, ইসলামী ছাত্র মজলিশ ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আবুল বশর, ছাত্র প্রতিনিধি আবদুল কাইউম সোহাগ প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ