শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

 ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল, অভিযুক্ত যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় এক প্রাইভেট কার থেকে চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে ধানমন্ডি এলাকা থেকে আশরাফুল (২৩) নামের এই যুবককে পুলিশ আটক করে।

এ ঘটনায় আশরাফুলের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ।

আজ বুধবার সকাল ১০টার দিকে ওসি আলী আহমেদ মাসুদ বলেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে ভুক্তভোগী ব্যক্তিকে এখনো পাওয়া যায়নি। ভুক্তভোগীকে পাওয়া গেলে তিনি মামলার বাদী হবেন। তা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রাইভেট কারটি পার্কিং করায় এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেট কারে থাকা ব্যক্তির সঙ্গে চাঁদা আদায় করা ব্যক্তিকে তর্ক করতে দেখা যায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ