শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

এবার খুলনায় ‘মার্চ ফর গাজা’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হওয়ার পর এবার দেশের বিভিন্ন স্থানে অভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এবার খুলনায় পালিত হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ইমাম পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদ জানানো হয়। 

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় নগরীর ডাকবাংলো মোড়ে জেলা ইমাম পরিষদের  সভাপতি মাওলানা মো. আবু সালেহ'র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তৃতা করেন, খুলনা জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোস্তাক আহমেদ, খুলনা জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক মাও. মো. গোলাম কিবরিয়া, খুলনা জেলা ইমাম পরিষদ এর অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ মাও. আবুল কালাম আজাদ, খেলাফত মজলিশ খুলনা মহানগর শাখার সভাপতি মো: হারুন অর রশীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন হেলাল, ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দিন, খুলনা জেলা ইমাম পরিষদের সহ-সাধারন সম্পাদক মাও. মুফতি জিহাদুল ইসলাম, খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক মাও. নাজমুস সৌদ, খুলনা থানা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, ইমাম পরিষদ খানজাহান আলী থানা শাখার সাধারন সম্পাদক মাও. রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ বলেন, ইহুদি জাতি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম জাতি। ইহুদিরা বিভিন্ন সময়ে অনেক নবী রাসুলদের হত্যা করেছে। জাতিসংঘ ফিলিস্তিনের হত্যার ব্যাপারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এমন জাতিসংঘ আমরা চাই না। ওআইসি ও কোন কার্যকারী ভূমিকা রাখতে সক্ষম হয়নি। আমরা বাংলাদেশের মুসলমানরা সরকার ব্যবস্থা করে দিলে যুদ্ধে যেতে প্রস্তুত। যেহেতু আমাদের যুদ্ধে যাওয়ার সুযোগ নাই তাই আমরা যুদ্ধ হিসেবে ইসরাইলি ও আমেরিকান পণের ব্যবহার আমাদের দেশে নিষিদ্ধ করতে পারি। আন্তর্জাতিক যুদ্ধবিরত চুক্তি অনুযায়ী যেখানে যুদ্ধ বন্ধের ঘোষণা দেয়া হয়েছে সেখানে সন্ত্রাসী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের ওপর বর্বর রচিত হামলা করেছে যা অত্যন্ত নিন্দনীয়। এই হামলায় পুরো মুসলিম বিশ্ব হতবাক হয়েছে।

 আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত। ভারত বাংলাদেশকে আর একটা ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে প্রস্তুত করতে চাচ্ছে।

ডাকবাংলা মোড়ে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নিউমার্কেটস্থ বায়তুন নূর কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ