শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনায় হেফাজতের অবস্থান  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ডাকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনের সড়কে অবস্থান নিয়েছেন হাজারো বিক্ষোভকারী।

বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে তারা সেখানে অবস্থান নিয়ে দাবি আদায়ে স্লোগান দিতে থাকে। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে এ  বিক্ষোভে অংশ নেন । রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী যমুনার সামনে উপস্থিত হন। রাত দুইটার দিকে সেখানে যান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা।

এদিকে যমুনামুখী সব সড়ক বন্ধ করে রেখেছে পুলিশ। কাকরাইল মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, মিন্টু রোডের মোড় থেকেই পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করছে।

তবে ছোট ছোট মিছিলগুলোকে ঢুকতে দেওয়া হচ্ছে। আরও জানা যায় কোনো রিকশা, মোটরসাইকেল বা গাড়ি ব্যারিকেডের ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

যমুনার সামনে একপাশে এনসিপি এবং আরেক পাশে ছাত্রশিবির আলাদাভাবে বিক্ষোভ করেছে। আরেক পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রাত ১টার দিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতাদের একটি মিছিল যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দেয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ