শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

খতিব-ইমাম-মুয়াজ্জিনদের ভাতার খবর ভুয়া: ইফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মসজিদ রেজিস্ট্রেশন ও খতিব-ইমাম-মুয়াজ্জিন ভাতাসংক্রান্ত খবরকে ভুয়া বলে জানিয়ে এ ব্যাপারে সবাইকে সতর্ক হতে বলেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

শুক্রবার (৯ মে) রাতে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্মে সর্বসাধারণের অবগতির জন্য বিনীতভাবে জানানো যাচ্ছে যে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সরকারিভাবে মসজিদ রেজিস্ট্রেশন কিংবা খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদানের বিষয়ে বর্তমানে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

সম্প্রতি একটি অসাধু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে, যার মাধ্যমে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদের হীন স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে সম্মানিত খতিব-ইমাম, আলেম-ওলামা, সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সেইসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালকবৃন্দ এবং জেলা কার্যালয়ের উপপরিচালকবৃন্দকে সংশ্লিষ্ট এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

অতএব, এ ধরনের গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে দায়িত্বশীল আচরণ করার জন্য সকলকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ