শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

নারী কমিশন ‘ধর্ম বনাম নারী’কে মুখোমুখি দাঁড় করিয়েছে : মহিলা ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে মহিলা ফোরাম। রবিবার (১৮ মে) বিকেলে নগরীর শিববাড়ি (শহীদ মীর মুগ্ধ চত্বর) মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের জমা দেওয়া ১০টির মতো প্রস্তবনা সরাসরি কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। নারী কমিশনের এই সংস্কার প্রস্তাব প্রমাণ করে, এটা পতিত ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পক্ষের একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের দলিল।

সুতরাং এ প্রস্তাবনা শুধু বাতিলই নয়, পুরো ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বাতিল করতে হবে।

খুলনা মহিলা ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সাখিয়া বেগমের সভাপতিত্বে ও সদস্যসচিব ফাতমা হক লাকির পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন নারী নেত্রী ডাক্তার রুখসানা সুলতানা, ফাতিমা বেগম, নাজমুন্নেসা, সাইয়েদা নাসরিন সুলতানা রোজী, রেবেকা সুলতানা, সালমা আতিকা, শাহানারা বেগম, দোররোশ শাহার লাকি, নাসরিন জামান, সাহিদা খাতুন প্রমুখ।

বক্তারা সব পর্যায়ের বিশেষজ্ঞ ও ধর্মীয় স্কলারদের নিয়ে একটি ইনক্লুসিভ কমিটি গঠন করে ন্যায্যতার ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা প্রণয়নের জোর দাবি জানান। বক্তারা বলেন, কমিশনের বেশ কিছু সুপারিশ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে রাষ্ট্রের সাংঘর্ষিক অবস্থান তৈরি করবে।

‘সমাজ বনাম রাষ্ট্র’ এবং ‘ধর্ম বনাম নারী’কে মুখোমুখি দাঁড় করিয়েছে এই বিতর্কিত প্রতিবেদন। কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনের পাতায় পাতায় ধর্মকে নারী বৈষম্যের অন্যতম কারণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। দেশের সচেতন নারী সমাজ প্রস্তাবিত এ সুপারিশকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ