শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

আল্লামা সুলতান যওক স্মরণে ঢাকায় হবে সেমিনার, প্রকাশিত হবে প্রামাণ্য স্মারকগ্রন্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ আলেম, চট্টগ্রাম জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা সুলতান যওক রহ. স্মরণে রাজধানী ঢাকায় একটি জাতীয় সেমিনার এবং একটি প্রামাণ্য স্মারকগ্রন্থ প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। তাঁর ভক্ত-অনুরাগী এবং ছাত্ররা এই কাজে সহযোগিতা করবেন।

দারুল মাআরিফের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী ঢাকায় আল্লামা সুলতান যওক রহ. স্মরণে বড় পরিসরে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে বিস্তারিত শিগগির জানানো হবে।

এছাড়া আল্লামা যওকের ওপর একটি প্রামাণ্য স্মারকগ্রন্থ প্রকাশের ঘোষণা দিয়েছে দারুল মাআরিফ আল ইসলামিয়া কর্তৃপক্ষ। বৃহৎ পরিসরের এই স্মারকগ্রন্থে তাঁর জীবনের নানা দিক তুলে ধরা হবে। এ ব্যাপারেও আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগির।

আল্লামা সুলতান যওকের ওপর একটি আলাদা মর্সিয়া অনুষ্ঠানের আয়োজনও করা হবে। পাশাপাশি তাঁর ওপর লিখিত মর্সিয়া ও কবিতাসমূহ আরবি, উর্দু, ফারসি ও বাংলা ভাষায় প্রকাশ করার ঘোষণা দিয়েছে দারুল মাআরিফ।

আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান ছিলেন। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। গত ৩ মে তিনি ইন্তেকাল করেন। গত ১৭ মে চট্টগ্রাম দারুল মাআরিফে তাঁর স্মরণে একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ