শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর নিজস্ব জমি ক্রয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বৃহত্তর ময়মনসিংহের আলেম-উলামার সর্ববৃহৎ প্লাটফর্ম ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পক্ষ থেকে নিজস্ব জায়গা কেনা হয়েছে। রোববার (২৫ মে) আনুষ্ঠানিকভাবে সেই জায়গার দলিল সই হয়। 

দলিল সইয়ের সময় মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, মাওলানা প্রফেসর মুহিব্বুল্লাহ, মাওলানা মুহাম্মদ, মাওলানা আমীর ইবনে আহমদ, মাওলানা মানাযির আহসান তাবশির, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আব্দুল হাকিমসহ ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দায়িত্বশীলরা জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনভুক্ত তালতলা এলাকায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে জায়গাটি কেনা হয়েছে। সেখানে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় করা হবে। 

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ময়মনসিংহ অঞ্চলের আলেমদের অভিভাবকতুল্য সংগঠন। আলেম-উলামার সমৃদ্ধি এবং দীনের প্রয়োজনীয় বিভিন্ন খেদমত এই সংগঠন থেকে আঞ্জাম দেওয়া হয়। বৃহত্তর ময়মনসিংহের মূলধারার প্রায় সব আলেমই এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ