শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

ধানখেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী ( দিনাজপুর প্রতিনিধি )

দিনাজপুরের নবাবগঞ্জে ধান খেত থেকে  শুভ সরেন ( ২৩)নামে এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । 

সোমবার (২৬ মে)   সকাল ১০ টায় উপজেলার   দাউদপুর ইউনিয়নের সি সি ডি বি অফিসের পূর্ব পার্শ্বে স্থানীয় তুফানের ভাটার ধারে ধান খেত থেকে শুভ সরেনের (২৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। শুভ সরেন  উপজেলার মালদহ আদিবাসী পাড়ার গণেশ  সরেনের  ছেলে।  

পুলিশ জানান, স্থানীয়রা ধানখেতে শুভ সরেনের মৃত দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে  মরাদেহ উদ্ধার করে।শুভ সরেনের মৃত দেহে বিশেষ ক্ষতচিহ্ন ছিল, মৃত্যুর পরে তার ডান হাতের কিছু অংশ এবং একটি কান  বন্যপ্রাণীরা খেয়ে ফেলে এমনটি  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পরে ঘটনার আসল রহস্য বের হবে। 

বিষয়টি  নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান,  খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  ময়নাতদন্তের পরে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ