শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

ঈদের আগে ‘সুখবর’ পেলেন মাদরাসার শিক্ষক-কর্মচারীরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ঈদুল আজহা দরজায় কড়া নাড়ছে। এর মধ্যে বেতন-ভাতা নিয়ে সুখবর পেলেন মাদরাসার শিক্ষক-কর্মচারীরা।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রথমবারের মতো তারা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। একই সঙ্গে মে মাসের বেতনও ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের ঈদ-উল-আজহার উৎসব ভাতা বাবদ চারটি চেক এবং মে মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১লা জুন থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের উৎসব ভাতা ও মে মাসের বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

এদিকে, অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের দীর্ঘদিনের অর্থসংকট নিরসনে বড় বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ২ হাজার কোটি টাকা এবং ‘বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে' ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ২ হাজার ২০০ কোটি টাকার বরাদ্দের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। যারা বছরের পর বছর ধরে তাদের প্রাপ্য টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের কষ্ট কিছুটা কমবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ