শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতের চমক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সালের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এটাকে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। 

শুক্রবার (৩০ মে) সকালে ফলাফলের বিষয়টি বারের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সুলতান উদ্দিন নিশ্চিত করেছেন।

জামায়াতসমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান কামাল, সহসাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী ফখরু এবং সদস্য পদে আব্দুর রহিম ও মাহদী হাসান নির্বাচিত  হয়েছেন।

অন্যদিকে, বিএনপি সমর্থিত সহসভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছে। তাদের মধ্যে সহসভাপতি পদে আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক কামরুল হাসান রাসেল, অডিটর রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সালাহ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা আজিজা আক্তার, সদস্য আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান এবং শ্যামল সরকার নির্বাচিত হয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ