শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

মানিকগঞ্জে সড়কে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জের ঘিওর পঞ্চরাস্তায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। 

রোববার (৮ জুন) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পঞ্চরাস্তার ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম শেখ সিরাজুল ইসলাম (২৫)। তিনি দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়নের চরকগোবিন্দপুর গ্রামের ঠান্ডু শেখের বড় ছেলে। তিনি মানিকগঞ্জ পৌরসভার উচুটিয়া হাফিজিয়া ও দাখিল মাদরাসার শিক্ষক। 

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীন পরিবহনের একটি বাস পঞ্চরাস্তার ফ্লাইওভারের ওপর দিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষে ঘটনা ঘটে। এতেই ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শেখ সিরাজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

ঘিওর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেন। স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশের হেফাজতে দিয়ে দেয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ