শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

মুফতি তাকী উসমানী কি বাংলাদেশে আসছেন?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| বিশেষ প্রতিনিধি ||

পাকিস্তানের বিখ্যাত আলেম আল্লামা মুফতি তাকী উসমানী বাংলাদেশে আসছেন বলে একটি খবর ছড়িয়েছে। স্কলার আলেম ড. এনায়েতুল্লাহ আব্বাসীর একটি ভিডিও সূত্রে সম্প্রতি জানা যায়, আগামী ১৫ নভেম্বর মুফতি তাকী উসমানী বাংলাদেশে আসবেন। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথাও জানানো হয়।

লাখ লাখ আলেম-উলামার কাছে প্রিয় মুফতী তাকী উসমানী দীর্ঘদিন ধরে বাংলাদেশে না আসায় এই খবর শুনে অনেকে আশাবাদী হয়ে উঠেছেন। বিশ্ববিখ্যাত এই আলেমের সান্নিধ্য পাওয়ার কথা ভেবে অনেকে আনন্দিতও হচ্ছেন। তবে এ ব্যাপারে নির্ভরযোগ্য কোনো সূত্রে থেকে নিশ্চিত হওয়া যায়নি। 

আল্লামা তাকী উসমানী সম্প্রতি রাশিয়া সফর করেছেন। এরপর তিনি যান হজের সফরে। জামারাতে তাঁর পাথর নিক্ষেপের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জামারাতে বাংলাদেশি একজন আলেমের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মুফতি তাকী উসমানীর। সেখানে তাঁকে বাংলাদেশে আসার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। তবে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে এখনো কোনো কিছু নির্ধারণ হয়নি। 

রাজধানীর দক্ষিণখানের মাদরাসাতুর রহমান আল-আরাবিয়ার নায়েবে মুহতামিম এইচ এম আখতারুজ্জামান ফেসবুকে এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছেন। শনিবার (৭ জুন) দেওয়া পোস্টে তিনি লিখেন- ‘অনেক দিন পর শায়েখ তাকি উসমানী হাফিজাহুল্লাহুর সাক্ষাৎ পেলাম। মিনায় জামারাতে পাথর নিক্ষেপের পূর্বে। কিছু আলাপচারিতা ও হয়েছে। বাংলাদেশ সফরে আসার ব্যাপারে জানতে চেয়েছিলাম। তিনি বলেন, এখনো নির্ধারণ হয়নি। আল্লাহ শায়েখের ছায়া উম্মাহর জন্য দীর্ঘ করুন।’

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপর ফকীহুল মিল্লাত মুফতী আব্দুর রহমান রহ.-এর দাওয়াতে বাংলাদেশ সফর করেছিলেন মুফতি তাকী উসমানী। এরপর থেকে তিনি আর বাংলাদেশে আসেননি। বিভিন্ন সময় তাঁকে আনার চেষ্টা করা হলেও তৎকালীন সরকার এ ব্যাপারে সায় দেয়নি।

তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় পরিস্থিতি এখন অনেকটা অনুকূলে। এজন্য এদেশের আলেমদের প্রাণের দাবি, মুফতি তাকী উসমানীর মতো বিশ্ববিখ্যাত আলেমদের এ দেশে আসার সুযোগ অবারিত করে দেওয়া হোক।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ