শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাফেজের মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু হুজাইফা শুভ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক তারই ফুফাতো ভাই সোলাইমান হক।

সোমবার (৯ জুন) বিকেলে সদর উপজেলার গহেরপুর-সড়াবাড়িয়া সড়কের সুপার ব্রিকসের নিকট এ দুর্ঘটনা ঘটে।

আহত সোলাইমান হক জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের বাজারপাড়ার হারুন আলীর ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ফুফাতো ভাই সোলাইমানের সঙ্গে আবু হুজাইফা একই মোটরসাইকেলে চুয়াডাঙ্গা সদরের দশমাইলে আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে ঘুরতে যাচ্ছিল। সড়াবাড়িয়া-গহেরপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে দুজন। এ সময় সামনে থেকে আসা একটি ট্রাক্টরের পেছনের চাকার  আঘাত লেগে গুরুতর আহত হয় হুজাইফা। চালক সোলাইমান সামান্য আহত হয়। 

তারা আরও জানান, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সড়াবাড়িয়া বাজারে নিয়ে আসেন। পরে আমরা খবর পেয়ে মাইক্রোবাসযোগে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে দ্রুত সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক হুজাইফাকে মৃত ঘোষণা করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ