শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

মায়ের কাছে পড়ে ৯ মাসে হাফেজ সাত বছরের শিশু মুহাম্মদ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিয়মতান্ত্রিক মাদরাসায় ভর্তি হয়নি। মায়ের কাছে পড়েই মাত্র নয় মাসে হাফেজ হয়েছে মুহাম্মদ। শিশুটির বয়স মাত্র সাত বছর। 

মুহাম্মদের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামে। বাবার নাম মুফতি আবদুল্লাহ আমজাদ।

হাফেজ মুহাম্মদের মা আলেমা মাছুমা জান্নাত ‘মাছুমা জান্নাত মহিলা মাদরাসা’ নামে একটি মাদরাসা পরিচালনা করেন। এখানে মা ও নানির কাছেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে মুহাম্মদ।

শিশু মুহাম্মদের বাবা মুফতি আবদুল্লাহ আমজাদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের পুরো পরিবারই পবিত্র কোরআনের সঙ্গে যুক্ত। মুহাম্মদের নানা-নানি, মা সবাই হাফেজ। আমার স্ত্রীও ওর নানির কাছ থেকে হিফজ সম্পন্ন করেছে।’

তিনি আরও বলেন, ‘মুহাম্মদ যেটা করেছে, এর শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আমার স্বপ্ন আমার সন্তান একজন প্রকৃত আলেম ও দাঈ হোক এবং একজন বিশ্বসেরা হাফেজ হয়ে দেশের নাম উজ্জ্বল করুক।’

ছোট্ট শিশু মুহাম্মদের হিফজ সম্পন্ন উপলক্ষে মঙ্গলবার (১০ জুন) ওই মাদরাসায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিস্ময়বালক মুহাম্মদের মাথায় সম্মাননা পাগড়ি পরিয়ে দেন বরেণ্য আলেম ও তার স্বজনেরা।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ