শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

লক্ষ্মীপুরের নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ মিলল পুকুরে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের এক দিন পর জুনায়েদ (৮) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৫ জুন) উপজেলার লুধুয়া মাছঘাট এলাকার মেঘনা নদীর পাড়ের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

জুনায়েদ ওই এলাকার মাধু হাওলাদার বাড়ির মো. হান্নানের ছেলে এবং রিয়াজুল উলুম কওমি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

নিহতের ভগ্নিপতি মো. ইব্রাহিম জানান, শনিবার বিকেলে লুধুয়া এলাকার মেঘনা নদীর পাড়ে পাথর খুঁজতে গিয়ে জুনায়েদ পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি। রোববার সকালে জুনায়েদের চাচা নোমান হাওলাদার পুকুরে গিয়ে তার মরদেহ দেখতে পায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ