শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

মির্জাপুরে গোপন ব্যালটে হেফাজতের কমিটি গঠন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ব্যালটে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি গঠন করা হয়েছে। এতে মুফতি আবুতাহের তালুকদার সভাপতি ও মাওলানা আব্দুল্লাহ জুবায়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রোববার (১৫ জুন) উপজেলার দেওহাটা এমদাদুল উলুম মাদরাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা আলী আজম খানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়াজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হেফাজতে ইসলাম টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা শামসুল আলম সখিপুরী, মুফতি আশরাফুজ্জামান, ইঞ্জিনিয়ার ইমরান আসাদ প্রমুখ।

সম্মেলনে কোনো পদে কেউ প্রার্থী না হলেও ৭৬ জন কাউন্সিলর গোপন ব্যালটে সভাপতি সম্পাদকসহ অন্য সদস্যদের নাম লেখে ভোট প্রদান করেন।

কমিটিতে সিনিয়র সভাপতি মুফতি ইলিয়াস, সহসভাপতি মাওলানা জামিলু রহমান, যুগ্ম সম্পাদক মুফতি মনির খান, সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা ইলাম খান ও মাওলানা আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ আলম, মাওলানা আবু সালেহ, মাওলানা খাইরুল ইসলাম মাওলানা আমানুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুফতি আনিসুর রহমান, মাওলানা আব্দুল আলিম আড়াইপাড়া নির্বাচিত হন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ