শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

 ঝিনাইদহে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

খালিদ হাসান বিন শহীদ ( ঝিনাইদহ প্রতিনিধি )

ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে ছেলের কোদালের আঘাতে শাহাদাত হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের বাসিন্দা এবং তাইজেল হোসেন ওরফে তাজেরের ছেলে। অভিযুক্ত ছেলে ফয়সাল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিতা-পুত্র মিলে ঝালের ক্ষেতে কাজ করছিলেন। একপর্যায়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। হঠাৎ ক্ষিপ্ত হয়ে ফয়সাল হাতে থাকা কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই শাহাদাত হোসেন মারা যান। পরে এলাকাবাসী ফয়সালকে আটক করে পুলিশে খবর দেন।

প্রতিবেশী আবদার হোসেন বলেন, “কাজ করতে করতে ঝগড়া হয়। হঠাৎ কোদালের আঘাতে উনি পড়ে যান, পুরো জায়গা রক্তে ভেসে যায়।”

আরেক প্রতিবেশী আলী আজম বলেন, “নিহত শাহাদাত হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ছেলে দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছেন। আগেও মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে।”

ঘটনার বিষয়ে বেতাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফয়সালকে আটক করা হয়েছে।”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ