শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

নান্দাইলে ১০ টাকা নিয়ে সংঘর্ষ, আহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের নান্দাইলে লুডো খেলায় ১০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। রোববার (১৫ জুন) সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা নান্দাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শনিবার রাতে নয়নপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩০) ও হেলিমের ছেলে ইয়াসিন (২৮) ১০ টাকা নির্ধারণ করে লুডো খেলা শুরু করেন।

একপর্যায়ে খেলায় আমিনুল ইসলাম হেরে যান। পরে ইয়াছিন ১০ টাকা চাইলে আমিনুল ইসলাম ক্ষিপ্ত হয়ে যান। রাতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিষয়টি সমাধান হয়নি।

রোববার সকালে আবার আমিনুল ইসলামের লোকজন ইয়াসিনের বাড়িতে গিয়ে হামলা করেন। এতে ইয়াসিনের পরিবারের লোকজন ক্ষিপ্ত হলে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে দুই পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হন।

আহত শামছুদ্দীন বলেন, ‘মোবাইলে জুয়া খেলা নিয়ে এমন দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমি প্রতিবাদ করতে গেছিলাম। তাই আমাদের ওপর হামলা করেছে।’

ইয়াসিন জানান, ‘আমি ফেরি করে সংসার চালাই। আমাকে অন্যায়ভাবে মারধর করে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। শামছুদ্দীনের লোকজন এমন ঘটনা ঘটিয়েছে। আমি এর বিচার চাই।’

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ