শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

মধুখালীতে মুফতি শারাফাত হুসাইনের গণসংযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হুসাইনের নেতৃত্বে মধুখালীতে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এই গণসংযোগ কার্যক্রমে (১৬ ও ১৭ জুন) তিনি মাছকান্দি, ব্রাহ্মণকান্দা, কাজীর রাস্তা বাজার, দিঘুলিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

গণসংযোগকালে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে। রিকশা প্রতীকের পক্ষে শ্লোগানে শ্লোগানে মুখর ছিল বিভিন্ন এলাকা। উপস্থিত জনতা “নতুন বাংলাদেশের ভোট, ইসলামের পক্ষে হোক!”—এমন ধ্বনিতে তাদের সমর্থন ব্যক্ত করেন। অনেকেই মুফতি শারাফাত হুসাইনের হাত ধরে ইসলামপন্থীদের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

এই গণসংযোগে আরও অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা সুবহান মাহমুদ, শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি কামরুজ্জামান, মধুখালী থানা শাখার সহসভাপতি কবির বিন সাঈদসহ খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের নেতাকর্মীরা।

স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, মুফতি শারাফাত হুসাইনের সরাসরি সম্পৃক্ততা ও তৃণমূল পর্যায়ে সক্রিয়তা ফরিদপুর-১ আসনে ইসলামপন্থীদের অবস্থানকে আরও সুদৃঢ় করছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ