শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

টাঙ্গাইলে খোঁজ মিলছে না ৩ মাদরাসা শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইলের সখীপুরের তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদরাসা ও এতিমখানা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল রোববার (২২ জুন) রাত থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। 

‎‎নিখোঁজ শিক্ষার্থীরা হলো- উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) ও মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

সোমবার (২৩ জুন) মাদরাসার সুপার নুরুল ইসলাম জানান, ভোরে শিক্ষার্থীদের সবক দেওয়ার জন্য যখন ডাকা হয় তখন এই তিন শিক্ষার্থীকে অনুপস্থিত পাওয়া যায়। অনেক সময় শিক্ষার্থীরা রাগ করে মাদরাসা থেকে পালিয়ে যায়, সেটি চিন্তা করে শিক্ষার্থীর অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে।  

নিখোঁজ সামিউল ইসলামের বাবা নাজিবুল হাসান বলেন, সোমবার ভোরে মাদরাসা থেকে আমাকে জানানো হয়, আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। সকালে খোঁজ নিয়ে জানতে পারি তক্তারচালা বাজার থেকে সিএনজিযোগে তারা মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার ঢাকা-টাঙ্গাইল মেইন রোডে গিয়ে নেমেছে। আমরা আমাদের সব আত্মী‌য়ের বাড়িতে খোঁজ করছি। সম্ভাব‌্য সব জায়গায় খোঁজ ক‌রেও পাচ্ছি না। আমরা চিন্তিত। থানায় অভিযোগ দেব। খোঁজাখুঁজির কার‌ণে দেরি হ‌চ্ছে।  

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, এখনও কো‌নো অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ