শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

টাঙ্গাইল থেকে নিখোঁজ তিন মাদরাসা ছাত্রের সন্ধান মিলল গাজীপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইলের সখীপুর থেকে নিখোঁজ তিনজন মাদরাসা শিক্ষার্থীর সন্ধান মিলেছে। মঙ্গলবার (২৪ জুন) গাজীপুরের কালিয়াকৈর থেকে তাদের উদ্ধার করা হয়।

মাদরাসা শিক্ষার্থীরা হলো সখীপুরের বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

‘কিছু একটা করে ফিরব’—চিরকুট লিখে তিন মাদরাসা শিক্ষার্থী গত রোববার (২২ জুন) দিবাগত রাতে নিখোঁজ হয়। তারা উপজেলার তক্তারচালা তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী।

নিখোঁজ শিক্ষার্থীরা জানায়, মাদরাসার নিয়ম কানুন কঠিন মনে হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছিল।

মাদরাসা সুপার মো. নুরুল ইসলাম জানান, মাদরাসা কর্তৃপক্ষ এবং অভিভাবকরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে মারুফের মা জানতে পারেন, ওই তিন শিক্ষার্থী কালিয়াকৈর তার বোনের বাসায় অবস্থান করছে। পরে তাদের সেখান থেকে উদ্ধার করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ