শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

বাংলাদেশ খেলাফতে মজলিসের সমাবেশ থেকে বিশ্ব মুসলিমকে ঐক্যের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনে ইসরায়েলি হামলাসহ অব্যাহত গণহত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। প্রতিবাদী কর্মসূচিতে বলা হয়, ফিলিস্তিনে আন্তর্জাতিক নিয়মকানুন-বিধিবিধান ও মানবাধিকার লঙ্ঘন করে  হামলা চালাচ্ছে ইসরায়েল। অবৈধ রাষ্ট্র ইসরায়েল বিশ্বের শান্তিকামী মানুষের জন্য হুমকি। এ অবস্থায় মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।

আজ শুক্রবার ২৭ জুন পবিত্র জুমার নামাজ শেষে  মুরাদনগর বড় মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদর্শন করে।পরে মুরাদনগর ইসলামী চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদী কর্মসূচির আয়োজক ছিল বাংলাদেশ খেলাফত মজলিস মুরাদনগর উপজেলা শাখা'র। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

সমাবেশে  বক্তারা বলেন, যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরায়েল সব ধরনের সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। বছরের পর বছর  ফিলিস্তিনে হামলা চালিয়ে ইসরায়েল দেশটির অবকাঠামো ধ্বংসসহ ৬০ সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটিয়েছে। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে। আরববিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।

এছাড়াও প্রতিবাদ সমাবেশ থেকে ইজরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কূটনৈতিক সম্পন্ন বিচ্ছিন্ন করা ও ইজরায়েলের পণ্য বয়কটের আহ্বান করেন।

প্রতিবাদী সমাবেশে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মুফতি আমজাদ হুসাইন,মুফতি তারেক মাহমুদ, মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার,মাওলানা মোতালিব হুসাইন, হাফেজ মোহাম্মদ খুরশিদ, হাফেজ আবুল বাশার , মাওলানা হাফেজ জুনায়েদ , হাফেজ মাওলানা হুমায়ুন কবীর , মুফতি ওসমান গনি ,মাওলানা নেয়ামতুল্লাহ খন্দকার, মাওলানা ইকবাল মাহমুদ,মাওলানা ইলিয়াস , মুফতি ফয়জুল্লাহ, মুফতি নাজমুল হাসান রব্বানী, মুফতি আবুল কালাম, মোঃ তাজুল ইসলামসহ উপজেলার নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ