শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে নেত্রকোনায় খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নেত্রকোনা প্রতিনিধি ||

ফিলিস্তিন ও ইরানে ইসরাইলের সাম্প্রতিক হামলা ও বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) জুমার নামাজ শেষে হেফাজত চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি হেফাজত চত্বর থেকে শুরু হয়ে তেরীবাজার মোড়, ছোট বাজার, শহীদ মিনার ও বড় বাজার হয়ে আবার হেফাজত চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আসআদুর রহমান আকন্দ ও মাওলানা মাজহারুল ইসলাম। এতে বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হুসাইন, মাওলানা আসআদুর রহমান, মাওলানা ডা. ইসহাক, মুফতি নুরুজ্জামান, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম ছালেহ, মাওলানা আবু বকর সিদ্দিকী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা যুবায়ের চৌধুরী, মাওলানা সারোয়ার হামিদী, মাওলানা সুহাইল, মাওলানা নূরুল আলম মঞ্জুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের ওপর ইসরাইল যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে আসছে, তা মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। সম্প্রতি ইরানেও ইসরাইলের হামলা এই আগ্রাসনের পরিসর আরও ভয়াবহ করে তুলেছে। অথচ জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে, যা অত্যন্ত দুঃখজনক।

বক্তারা আরো বলেন, বিশ্বের যেখানেই নির্যাতিত মুসলমানদের রক্ত ঝরবে, আমরা তাদের পাশে আছি এবং প্রয়োজনে রক্ত ও জীবন দিয়ে তাদের অধিকার রক্ষায় ভূমিকা রাখব ইনশা আল্লাহ। একইসঙ্গে ইসরাইলি ও মার্কিন পণ্য বর্জনের আহ্বান জানান তারা।

পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি ও নির্যাতিত ফিলিস্তিন-ইরানসহ বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ