শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গাছ শুধু পরিবেশের বন্ধু নয়, এটি একটি সদকায়ে জারিয়া: শিবির নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর আওতায় ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) এই কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ জহিরুল ইসলাম। 

বৃক্ষরোপণ অভিযান ২০২৫ কর্মসূচির সভাপতিত্ব করেন শাখা সভাপতি মুজাহিদুল ইসলাম রিফাত। কর্মসূচি সঞ্চালনা করেন অর্থ সম্পাদক মো. মানজুরুল ইসলাম।

বক্তারা বলেন, “গাছ শুধু পরিবেশের বন্ধু নয়, এটি একটি সদকায়ে জারিয়া।” আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষায় এই উদ্যোগ অব্যাহত থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ