শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শনিবার সারাদেশে হেফাজতের দোয়া মাহফিল .


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

 ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া ছাত্র-জনতা ও আলেম-উলামার রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই (শনিবার) দেশব্যাপী দোয়া-মাহফিলের আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া হাজারো মানুষের আত্মত্যাগ আজও মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। তারা জানান, ৫ জুলাই মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে দোয়া-মাহফিল ও আলোচনা সভা হবে, যাতে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হবে।

বিবৃতিতে বলা হয়, শাপলা চত্বর ও জুলাইয়ের গণআন্দোলন ছিল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের সংগ্রাম। এখনও সেই আন্দোলনের উত্তরসূরিরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে।

নেতারা অভিযোগ করেন, ভারতের দালাল ও ইসলামবিদ্বেষী গোষ্ঠী এখনো দেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলেন, জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন না হলে সবাইকে ছাত্র-জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা রাজপথেই থাকব। বিবৃতির শেষাংশে বলা হয়, ৫ জুলাইয়ের দোয়া-মাহফিল শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান নয়—এটি হবে দেশের সুশাসন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার শপথ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ