শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ঝিনাইদহে ভাগ্নের হাতে মামা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে আকমল খাঁ নামের এক ব্যক্তি তার ভাগ্নের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার খুলুমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকমল খাঁ রাজবাড়ীর পাংশা উপজেলার কেয়াগ্রামের মৃত ইয়াসমিন খাঁর ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মামা আকমল খাঁর সঙ্গে ভাগ্নে ইউনুস আলীর মায়ের পাওনা জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে আকমল খুলুমবাড়ি বাজারে আসলে সেখানে ভাগ্নে ইউনুসের সঙ্গে দেখা হয়। এ সময় তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আকমল ইউনুসের গলায় গামছা পেঁচিয়ে টেনেহিঁচড়ে বাড়ির দিকে যেতে চাইলে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন ইউনুস। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ