শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শায়খুল হাদীস পরিষদের ইসলাহী মাহফিল আগামী শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খুল হাদীস পরিষদের উদ্যোগে আগামী ১১ জুলাই, শুক্রবার ঐতিহাসিক সাত মসজিদ চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রৈমাসিক ইসলাহী মাহফিল। মাহফিলটি আসরের নামাজের পর শুরু হয়ে চলবে এশার নামাজ পর্যন্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস পরিষদের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক  মাওলানা মাহফুজুল হক এবং পৃষ্ঠপোষক শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক।

পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ বলেন, “আলেম-উলামা-তোলাবা, যুবসমাজ এবং সাধারণ মুসলমানদের মাঝে বিশুদ্ধ দ্বীনি চেতনা জাগ্রত করতেই এই ধারাবাহিক মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।”

আয়োজকরা জানান, ২০২৪ সাল থেকে প্রতি তিন মাস অন্তর নিয়মিতভাবে এই ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে, যার লক্ষ্য—ইসলামের সামগ্রিক দাওয়াত সর্বস্তরে পৌঁছে দেওয়া এবং সমাজে নৈতিক ও আত্মিক শুদ্ধি ফিরিয়ে আনা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ