শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নোয়াখালীর কালিতারায় নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় ১৫ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার যৌথ উদ্যোগে আগামী ১৫ জুলাই (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ষান্মাসিক জোড়।

আয়োজক সূত্রে জানা গেছে, এই জোড় অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, কালিতারা নূরানী তা’লীমুল কুরআন বোর্ড মাদরাসা, কালিতারা বাজার, নোয়াখালী সদর-এ। জোড়ে প্রশিক্ষণ দেবেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক, মাওলানা কালিমুল্লাহ জামিল ও মাওলানা ইসমাঈল বেলায়েত।

জোড় সম্পর্কে মাওলানা ইসমাঈল বেলায়েত বলেন, নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত নূরানী মাদরাসাসমূহের পড়ালেখার মানোন্নয়নের লক্ষে প্রতি বছরই জেলাভিত্তিক ষান্মাসিক জোড় আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় নোয়াখালীতে এই ষান্মাসিক জোড় হবে।

প্রশিক্ষণে অন্যান্য অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য হাফেজ আমিনুল হক, প্রশিক্ষক মাওলানা আব্দুর রশীদ তারেক।

অনুষ্ঠান বাস্তবায়ন করছে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (নোয়াখালী জেলা কমিটি)।

যোগাযোগ: নোয়াখালী জেলা বোর্ড সভাপতি মাওলানা হারুনুর রশিদ ০১৭১৫৬৭৭৫৩৫ সেক্রেটারি নুরুল আমিন (জসিম) ০১৮২৫২০৯৭২৭

যাতায়াত: দেশের যেকোনো প্রান্ত থেকে মাইজদী সোনাপুর হয়ে রিকশাযোগে কালিতারা বাজার নূরানী ট্রেনিং সেন্টার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ