শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গাজীপুর জেলা ও মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের যৌথ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই মাসের আন্দোলন বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। জনসাধারণের অভূতপূর্ব জাগরণ এবং দেশের সার্বভৌমত্ব-সংরক্ষণে গণমানুষের সক্রিয় অংশগ্রহণ। সব মিলিয়ে এই আন্দোলন একটি ‘নতুন বাংলাদেশ’ নির্মাণের ইঙ্গিত দিচ্ছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বাদ আসর টঙ্গীর দারুল উলূম মাদরাসা মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগরের যৌথ সভায় নেতারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জমিয়তের সভাপতি মুফতি মাসউদুল করীম কাসেমী ও পরিচালনা করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান।

নেতারা আরও বলেন, জুলাইয়ের আন্দোলন শুধু প্রতিবাদ ছিল না, এটা ছিল জাতীয় চেতনার পুনর্জাগরণ। আগামীর বাংলাদেশ হবে আক্বীদাভিত্তিক, ন্যায়ভিত্তিক ও জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম একটি রাষ্ট্রব্যবস্থা।

সভায় আগামী ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুরে অনুষ্ঠিতব্য জুলাই সমাবেশ ও জেলা ও মহানগর জমিয়তের কাউন্সিল সফলভাবে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সমাবেশ ও কাউন্সিল বাস্তবায়নের লক্ষ্যে একটি ২৩ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন, আহ্বায়ক: মুফতি মাসউদুল করীম কাসেমী, সদস্যসচিব: মুফতি নাছির উদ্দিন খান।

সদস্যবৃন্দ: মুফতি আব্দুল বাসেত কাসেমী, মুফতি মাহাদী হাসান আল আমীন, মুফতি নিজামুদ্দীন, মুফতি তরিকুল ইসলাম, মুফতি আব্দুল ওয়াদুদ, মাওলানা আবু হানিফ, মুফতি মাহফুজুর রহমান, মুফতি মনিরুল ইসলাম গাজীপুরী, মুফতি খন্দকার জহির উদ্দিন, মাওলানা সালাহউদ্দিন গাজী, মুফতি আব্দুর রউফ ইউসুফী, মুফতি শাহাদাত হোসাইন, মুফতি মাহীদুল ইসলাম, মুফতি হাসান আহমেদ, মুফতি মাহাদী হাসান, মুফতি রহমতুল্লাহ ইব্রাহিমী, মুফতি আতাউল্লাহ কাসেমী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা গাজী ফরিদ হোসাইন, মাওলানা ফয়সাল মাহমুদ।

সভায় জুলাই সমাবেশ ও কাউন্সিলকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সবাই।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ