শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২১ জুলাই মাদরাসা  শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস পালনে প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২১ জুলাই 'মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস' পালন উপলক্ষে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বাদ আসর রাজধানীর  বিমানবন্দর গোলচক্কর  সংলগ্ন জামিয়া বাবুস সালামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বারিধারা, বাড্ডা, বসুন্ধরা, উত্তরা, টঙ্গী ও সাভারের অর্ধ শতাধিক মাদরাসা শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন।সভায় দিনটি স্মরণীয় করে রাখতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান'সহ ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়।

এ বিষয়ে উপস্থিত উলামায়ে কেরাম বলেন, ২১ জুলাই ‘মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস’ সফলভাবে পালনের লক্ষ্যে নেওয়া পরিকল্পনা গুলো অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক। বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, নতুন প্রজন্ম ইতিহাস সচেতন ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ।

আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের চেতনায় আন্দোলনের গৌরবময় ইতিহাস তুলে ধরা হবে—যা ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে ইনশাআল্লাহ। তারা আশাবাদ ব্যাক্ত করে বলেন, আমরা আশা করি, এ আয়োজন এক নতুন ইতিহাস রচনা করবে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানকে আরও স্পষ্টভাবে জাতির সামনে উপস্থাপন করবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ