শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

 ৪৫ বছরের ইমামকে মুসল্লিদের রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টানা ৪৫ বছরের ইমামকে রাজকীয় বিদায় দিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন জামালপুরের ইসলামপুর উপজেলার বাটিকামারী গ্রামের বাসিন্দারা। বাটিকামারী দক্ষিণপাড়া বড় জামে মসজিদে ৪৫ বছর ধরে ইমামতি করেন মাওলানা শাজাহান ইসলামী। শারীরিক অসুস্থতার কারণে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি।

মসজিদ কমিটি শুক্রবার (১১ জুলাই) জুমা নামাজের পর তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়। সে সময় মসজিদ কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে বিভিন্ন উপহার প্রদান করা হয়। এছাড়াও প্রাইভেট কার ও মোটরসাইকেলের বহর নিয়ে বাটিকামারী মহল্লা থেকে সওদাগরের রাইস মিল পর্যন্ত শোডাউন দেন উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী।

বাটিকামারী দক্ষিণপাড়া জামে মসজিদের জয়েন্ট সেক্রেটারি ও কাতার প্রবাসী জহিরুল ইসলাম জানান, তিন পুরুষ ধরে এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে গেছেন মাওলানা শাজাহানের উত্তরসূরিরা। প্রথমে তার দাদা, পরে তার বাবা এবং সর্বশেষ মাওলানা শাজাহান। ইমামতির পাশাপাশি তিনি সামাজিক নানা কাজেও সম্পৃক্ত ছিলেন।

বিদায়ী ইমাম মাওলানা শাজাহান ইসলামী বলেন, বাটিকামারীর লোকজন আমাকে যে ভালোবাসা দিয়েছে, তাতে আমি ঋণী হয়ে গেলাম। শারীরিক অসুস্থতার কারণেই মূলত ইমামতির দায়িত্ব ছেড়েছি। যতদিন বেঁচে থাকব, মুসল্লি ও এলাকাবাসীর এই বিদায়ী সংবর্ধনা আমার স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ