শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

অপহরণের ১২ দিন পর মিলল মাদরাসা ছাত্রের লাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম বুদংপাড়া এলাকা থেকে অপহরণের ১২ দিন পর অর্ধগলিত অবস্থায় মাদরাসা ছাত্র মো. সোহেল (১৪)-এর লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। 

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় বাটনাতলী ইউনিয়নের ছদুরখীল ওয়ার্ডের একটি পাহাড়ি ছড়ায় বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় এক কার্বারির কাছ থেকে তথ্য পেয়ে সেনা ও পুলিশ বাহিনী যৌথ অভিযানে ওই এলাকার ছড়ায় অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় সোহেলের হাত, পা ও মুখ বাঁধা ছিল এবং লাশটি আংশিক পচে গিয়েছিল।

নিহত সোহেল ছদুরখীল এলাকার আবদুল জলিল ও রাবেয়া আক্তার দম্পতির একমাত্র ছেলে। সে স্থানীয় শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই রাতে বাড়ি ফেরার পথে সোহেল অপহৃত হয়। অপহরণের পরদিন অজ্ঞাত ব্যক্তিরা তার নানার মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনার ছয় দিন পর, ১১ জুলাই, ভুক্তভোগীর নানা আবদুর রহিম প্রকাশ গফুর আনসার মানিকছড়ি থানায় ৫ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—কসমকার্বারি পাড়ার সম্বু কুমার ত্রিপুরা, গোরখানা এলাকার মো. মাঈন উদ্দিন ও মো. ইয়াছিন মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ