শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জুলাই (বুধবার) যোহরের নামাজের পর মইনপুর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি, বর্ষীয়ান আলেমে দীন, শাইখুল হাদীস মাওলানা জিয়া উদ্দিন সাহেবের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা আসাদুর রহমান আকন্দ সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার শাখা থেকে দায়িত্বশীলরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন—
সিনিয়র সহ-সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মাওলানা তাবারুকল্লাহ, মাওলানা আব্দুল কাইয়ুম (মালনী), মাওলানা এমদাদুল হক, মাওলানা মোশাররফ হোসাইন, মুফতি মামুনুর রশিদ, সহ-সম্পাদক মুফতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল মান্নান, প্রচার সম্পাদক হাফেজ রুহুল আমিন সিরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলার সভাপতি, সম্পাদক, সাংগঠনিক ও প্রচার সম্পাদকগণও উপস্থিত ছিলেন। তাঁরা সবাই যথাক্রমে সংগঠনের কার্যক্রম, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন।

সভায় নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী গঠনমূলক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

সভা শেষে সভাপতি মাওলানা জিয়া উদ্দিন বাংলাদেশের খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

সভায় সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদের আন্তরিকতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং দাওয়াতি ও সাংগঠনিক কাজে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ