বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

৭ বিয়ে করা সেই রবিজুল মানবপাচার মামলায় গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মায়ের মানত পূরণ করতে একে একে সাত বিয়ে করা কুষ্টিয়ার সেই আলোচিত রবিজুল ইসলামকে (৪০) এবার মানবপাচার মামলায় গ্রেফতার করা হয়েছে। রবিবার (২০ জুলাই) কুষ্টিয়ার খোকসা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রবিজুল কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের মিয়াপাড়া এলাকার আয়নাল মণ্ডলের ছেলে। তিনি আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান জানান, মানবপাচার মামলায় কুষ্টিয়ার আলোচিত রবিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইবি থানায় চারটিসহ কুষ্টিয়া সদর এবং মিরপুর থানায় ১০/১২টি মামলা রয়েছে। রবিজুল আন্তর্জাতিক মানবপাচার চক্রের একজন সদস্য। 

উল্লেখ্য, ২০২৩ সালের দিকে সাত বিয়ে করে হইচই ফেলে দিয়েছেন কুষ্টিয়ার রবিজুল। সে সময় স্ত্রীরা মিলেমিশে থাকতেন একই বাড়িতে। মায়ের মানত পূরণ করতেই সাতটি বিয়ে করেছিলেন বলে জানিয়েছিলেন তিনি।

রবিজুল ইসলাম ১৫ বছর লিবিয়ায় ছিলেন। লিবিয়ায় থাকার সময় ১৯৯৯ সালে করেন প্রথম বিয়ে। এরপর একে একে করেন আরও ছয় বিয়ে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ