শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পরীক্ষার সময় খসে পড়ল মাদরাসার পলেস্তরা, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদরাসার পরীক্ষা চলাকালে জরাজীর্ণ ভবনের পলেস্তরা খসে পড়ে সাত শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নবম ও দশম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালে ভবনের ছাদের পলেস্তরা ও বিমের অংশ খসে পড়লে শিক্ষার্থীরা আহত হয়।

দায়িত্বরত শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ কয়েক স্থানের পলেস্তরা খসে পড়ে ৬/৭ জন শিক্ষার্থী আহত হয়। তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং পরবর্তীতে পাশের একটি নিরাপদ কক্ষে স্থানান্তর করে পরীক্ষার কার্যক্রম চালানো হয়। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক অভিভাবক মাদ্রাসায় ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদরাসায় বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। ১৯৯৩-৯৪ অর্থবছরে নির্মিত তিন কক্ষ বিশিষ্ট একতলা ভবনটিই এখন শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভবনটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ছাদের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, পিলার দুর্বল হয়ে পড়েছে এবং ছাদের নিচের অংশের প্লাস্টার খসে পড়ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, এর আগেও ভবনের ছাদ ও বিমের অংশ ধসে পড়েছে।

মাদরাসার সুপার আ. মন্নান বলেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষা প্রকৌশল অধিদফতরের কর্মকর্তারা পরিদর্শন করে ভবনটি ব্যবহার অনুপযোগী বলে মত দিয়েছেন এবং শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার সুপারিশ করেছেন। তারপরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ