বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন ফের খারিজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং আদালত প্রাঙ্গণে সহিংসতা সংক্রান্ত পাঁচ মামলায় ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম এ আদেশ দেন। শুনানির সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। চিন্ময়ের পক্ষে শুনানি করেন ঢাকা থেকে আসা সিনিয়র আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

চিন্ময়ের বিরুদ্ধে পাঁচটি মামলায় জামিন আবেদন করা হয়, যার মধ্যে আইনজীবী হত্যার অভিযোগসহ রাষ্ট্রদ্রোহ, পুলিশের ওপর হামলা, সহিংসতা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। এসব মামলার এজাহারে তার নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের নির্দেশে জেলগেটে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেওয়া হয়।

এর আগে, ৩ জুন একই মামলায় মহানগর হাকিম তার জামিন আবেদন নাকচ করেন। এরপর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়, যা আবারও খারিজ হলো।

গত বছরের ২৬ নভেম্বর, চট্টগ্রাম আদালতে হাজির করা হলে চিন্ময়ের অনুসারীরা সহিংসতা শুরু করে। প্রিজন ভ্যান ঘিরে আদালত এলাকায় তাণ্ডব চালায়, পুলিশের ওপর হামলা চালায় এবং বিস্ফোরক ছুড়ে মারার ঘটনা ঘটে। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ